| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির রাজনীতি রংধনুর মতো বহুত্ববাদী: এ্যানি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ২২:৫৩:১৮:অপরাহ্ন  |  ১২৫২৩০১ বার পঠিত
বিএনপির রাজনীতি রংধনুর মতো বহুত্ববাদী: এ্যানি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির রাজনীতি সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি সমান সম্মানে বিশ্বাস করে। তিনি বলেন, বাংলাদেশ একটি রংধনুর মতো, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান ও পাহাড়ি সম্প্রদায়ের মানুষ সবাই মিলেই বাংলাদেশ গড়ে উঠেছে। একাত্মতার এই রাজনীতিই বিএনপির আদর্শ, যা শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া, বর্তমানে এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ জোড় দিঘীরপাড় এলাকার মহাদেব মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের অন্যতম নেতৃত্ব ছিলেন। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে নানা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একইভাবে নির্যাতিত হয়ে দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, “খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরে আসবেন।”

তিনি আরও বলেন, দেশে শিগগিরই স্বাভাবিক, নিয়মতান্ত্রিক ও সুন্দর নির্বাচন হবে,যা নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং সব রাজনৈতিক দলই এতে অংশ নেবে।

অনুষ্ঠানে জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান, মহাদেব মন্দিরের সভাপতি পান কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক পংকজ দাস, বিএনপি নেতা মহিন উদ্দিন, শ্রমিক দল নেতা নাজমুল হাসান শ্যামলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪