| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়া যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন মামুনুর রশিদ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ০৪:৫১:৪৪:পূর্বাহ্ন  |  ১২৪৩১৬৮ বার পঠিত
কাপাসিয়া যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন মামুনুর রশিদ

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অধীনস্থ গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুনুর রশিদকে সংগঠনের ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলামের নির্দেশক্রমে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মো. মামুনুর রশিদ বলেন, সর্বপ্রথম মহান আল্লাহর নিকট শুকরিয়া জানাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক এবং গাজীপুর জেলা যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদককে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের প্রতিও আমি কৃতজ্ঞ। কাপাসিয়া উপজেলা যুবদলকে জেলার সবচেয়ে শক্তিশালী ও গতিশীল ইউনিট হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।”

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪