| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ০৫:৪৭:২২:পূর্বাহ্ন  |  ১২৫৩৭৬৭ বার পঠিত
হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫) নামের আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেদুল ইউনিয়নের হাজীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হাজীপুর গ্রামের হাশেম মিয়ার পূত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে বাড়ির উঠানের ওপর বিদ্যুৎ সংযোগের একটি তার ছিঁড়ে পড়ে ছিল। সকালে গরুর জন্য খড় আনতে উঠানে বের হন নূরু মিয়া। অসাবধানতাবশত তিনি ছিঁড়ে থাকা সেই তারে স্পর্শ করলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন বড় ভাই ফজলু মিয়া; কিন্তু তিনিও একই তারের স্পর্শে তড়িতাহত হয়ে মারা যান।

সহোদর দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোক নেমে এসেছে।

শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ উদ্দিন এবং হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। দুই ভাইয়ের মরদেহ হোসেনপুর থানায় রাখা হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪