| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইটনায় সমাবেশে ফজলুর রহমান: ‘জামায়াত জিতলে আমি বিষ খাব’

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ০৫:৫৪:২৮:পূর্বাহ্ন  |  ১২১৮৮৫১ বার পঠিত
ইটনায় সমাবেশে ফজলুর রহমান: ‘জামায়াত জিতলে আমি বিষ খাব’

কিশোরগঞ্জ প্রতিনিধি: জামায়াত নির্বাচনে জিতলে এবং সরকার গঠন করলে বিষ খাবেন- এমন বিতর্কিত মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ইটনা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফজলুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষে হাত তুলেন দেখি- রাজাকারের পক্ষে হাত তুলেন দেখি। একটা হাতও রাজাকারের পক্ষে ওঠে না। এরপরেও এরা নির্বাচন করে সরকার গঠন করবে! ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে এরা পাস করিয়া ফেলবো- আমি বিষ খাইয়্যাম।’

তিনি আরও বলেন, ‘এরা যে বেঁচে আছে- এটাই শেখ মুজিবুর রহমানের দয়া, জিয়াউর রহমানের দয়া, খালেদা জিয়ার দয়া। ২০০১ সালে খালেদা জিয়ার পায়ে ধরে বলেছিল- ম্যাডাম আমাদের বাঁচান। তখন বাঁচানো হয়েছিল। আর এখন সাপ ফণা তুলছে। বিএনপিকে বলে চাঁদাবাজ, ধান্দাবাজ, চোর-বাটপার, এগুলো জামায়াতে ছাড়া আর কেউ বলে না। এরা মুনাফেক, বেইমান, অকৃতজ্ঞ।’

নিজেকে আদর্শিক যুদ্ধের প্রার্থী দাবি করে ফজলুর রহমান বলেন, তিনি কেবল মুক্তিযুদ্ধ, বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের সমর্থকদের কাছেই ভোট চান।

ভোটারের ধর্ম তার কাছে বিবেচ্য নয়- মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান- সকলের কাছেই তিনি ভোট চান। বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার লক্ষ্যেই- মন্তব্য করেন তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন তার স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪