গাজীপুর প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই গাজীপুরের বাইপাইলে আবারও কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার কম্পনটি রেকর্ড করা হয়।
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ জানান, এটি একটি মাইনর ভূমিকম্প, যার উৎপত্তিস্থল ছিল বাইপাইল।
এর মাত্র একদিন আগে, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। দেশের বিভিন্ন এলাকায় এই ভূমিকম্পে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন প্রাণ হারান। এছাড়া কয়েকশ মানুষ আহত হয়েছে বিভিন্ন জেলায়।
এদিকে নিয়মিত পর পর কম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বেড়েছে।
রিপোর্টার্স২৪/আরকে