| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে ৫ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত প্রর্থীর শোভাযাত্রা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ০১:১৬:১৭:পূর্বাহ্ন  |  ১৯৫২৩৯৩ বার পঠিত
লক্ষ্মীপুরে ৫ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত প্রর্থীর শোভাযাত্রা

লক্ষ্মীপুর প্রতিনিধি: দাঁড়িপাল্লায় ভোট চেয়ে ‘পরিবর্তনের পথে অগ্রযাত্রা’ স্লোগানে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম নির্বাচনী এলাকায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা শহরের ইটের পুল এলাকা থেকে প্রায় পাঁচ হাজার মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রা শুরু হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম ঝুমুর এলাকায় পৌঁছে মানবিক, সমৃদ্ধি ও সম্প্রীতির আধুনিক লক্ষ্মীপুর গড়ার প্রতিশ্রুতি দেন এবং নিজের উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

পরে শোভাযাত্রাটি পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের অলিগলি প্রদক্ষিণ শেষে চন্দ্রগঞ্জ বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, সেক্রেটারি হারুনুর রশীদ, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু প্রমুখ।

এদিকে একই সময় লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী এ আর হাফিজ উল্লাহও দাঁড়িপাল্লায় ভোট চেয়ে নিজ এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করেন। তিনি জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪