সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে, সিরাজগঞ্জ-৬ ( শাহজাদপুর ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. এম এ মুহিতের উদ্যোগে মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শাহজাদপুরের প্রত্যন্ত এলাকাগুলোর জনসাধারণকে সেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত থাকবে। আগামী সংসদ নির্বাচনে জনসাধারণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই অঞ্চলের মানুষের আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে সকল উদ্যোগ গ্রহণ করা হবে। সারা দেশের সাথে সুষম উন্নয়ন করা হবে শাহজাদপুরের সকল স্থানে।
দিনব্যাপী চলমান এই মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগ নির্নয়, বিনামুল্যে ঔষধ প্রদান ও চোখের ছানি ও তালুকাটা অপারেশনের জন্য রোগি বাছাই করেন।
রিপোর্টার্স২৪/মিতু