| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেরপুর সদর কোর্ট বার্ষিক পরিদর্শন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ১০:৩০:০৪:পূর্বাহ্ন  |  ১২২৬৬১৮ বার পঠিত
ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেরপুর সদর কোর্ট বার্ষিক পরিদর্শন
ছবির ক্যাপশন: ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেরপুর সদর কোর্ট বার্ষিক পরিদর্শন

শেরপুর প্রতিনিধি : শেরপুর সদর কোর্ট বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের  অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ)  মো. আবু বকর সিদ্দীক মহোদয়।

শনিবার (২২ নভেম্বর) বেলা ১২ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরে উপস্থিত হলে অতিরিক্ত ডিআইজি  সাহেব কে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। 

এরপর অতিরিক্ত ডিআইজি ক্রমান্বয়ে কোর্টের অফিস কক্ষ, মালখানায় জব্দকৃত আলামত সরজমিনে পরিদর্শন করে আলামত যথাযথ ভাবে সংরক্ষণ করার নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে সদর কোর্টের বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন ও করণীয় সংক্রান্তে পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনকালে কোর্টে কর্মরত সকল অফিসার-ফোর্সের কর্মপরিবেশ ও বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। তিনি বিচারিক আদালতের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা ও দৈনন্দিন কার্যক্রমে সকলকে পেশাদারিত্বের সহিত কাজ করার আহ্বান জানান। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান, ডিআইও-১ জনাব খন্দকার মো. শহীদুল হক, ওসি ডিবি জনাব মো. রেজাউল ইসলাম খান-সহ কোর্টে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪