| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিরাপদ খাদ্য ও ন্যায্য মূল্যের দাবিতে ঝিনাইদহে কৃষক সমাবেশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ১১:৩৩:১১:পূর্বাহ্ন  |  ১২৩৮৫৯৫ বার পঠিত
নিরাপদ খাদ্য ও ন্যায্য মূল্যের দাবিতে ঝিনাইদহে কৃষক সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি: দুর্নীতিমুক্ত কৃষি খাত প্রতিষ্ঠা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের দাবিতে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে “কৃষক সমাবেশ–২০২৫”। বাংলাদেশ ফারমার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার সকালে শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।  

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পি.আর.এল) মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ, ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ কামরুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.এস.এম. আতিকুজ্জামান এবং ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আল মামুন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও জেলা মৎস্য অফিসের (অ.দা) মোঃ গোলাম সরোয়ার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্মকর্তা সাধন কুমার সরকার, কৃষি বিপণন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত বিএডিসি বীজ বিপণন কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক শমী বাড়ৈ, ঝিনাইদহ চেম্বার অফ কমার্সের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন এবং সিও’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফারমার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ শামসুল আলম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ কামরুজ্জামান। সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ মুসার নেতৃত্বে সমাবেশের সার্বিক ব্যবস্থাপনা পরিচালিত হয়। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আহসানুল ইসলাম ডন।

এসময় বক্তারা দুর্নীতিমুক্ত কৃষি ব্যবস্থাপনার পাশাপাশি কৃষকের প্রতিটি ফসলের মূল্য নির্ধারণে সরকারি তদারকের উপর জোরদার আহ্বান জানান। 

বক্তারা আরও বলেন—কর্মস্থলে দুর্ঘটনাজনিত কারণে কোনো কৃষক মৃত্যুবরণ করলে তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের ব্যবস্থা চালু করা প্রয়োজন। পাশাপাশি জৈব সার, বীজ, কীটনাশক ও ডিজেলসহ কৃষি উপকরণের দাম স্থিতিশীল রাখতে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। 

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪