ফরিদপুর প্রতিনিধি : শনিবার (২৩ নভেম্বর) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বনচাকি ব্রিজের পাশ থেকে প্রায় ৪৫ বছর বয়সের এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
বনচাকি গ্রামের আ: সামাদ নামে এক যুবক বলেন, আমি ভ্যানে করে বোয়ালমারীর দিকে যাচ্ছিলাম, এমন সময় ব্রিজের পাশে একটি কাঠ দেখতে পেয়ে সেটি খালে ফেলতে গিয়ে মরদেহটি দেখতে পাই। ঘটনাটি স্থানীয় লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
চতুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জালাল (মেম্বার) সিকদার জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ব্রিজের পাশের খালে একটি অজ্ঞাত লাশ পড়ে আছে,তবে লাশটি এলাকার নয়।
বোয়ালমারী থানার এস আই শিমুল মোল্লা বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি টিমসহ আমি সেখানে গিয়ে লাশ সুরতহাল করে থানার নিয়ে আসি। লাশের পরিচয় পাওয়া যায়নি।লাশটির ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে। তিনি আরো বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/মিতু