| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ১২:৫০:৪২:অপরাহ্ন  |  ১২৫১৫০৬ বার পঠিত
দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

দৌলতপুর প্রতিনিধি : শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের বাংলাদেশ ভূ-খন্ড থেকে শ্রী ওপেনদার নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জামালপুর বিওপির হাবিলদার মো. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে বিজিবি’র টহল দল সীমান্ত পিলার ১৫২/৬-এস সংলগ্ন জামালপুর সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিক অবস্থানকালে তাকে আটক করা হয়।

জানা যায়,তিনি ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলার উচ্ছাগাঁও থানার শাখে খাস ইন্দ্রাটোল গ্রামের বাসিন্দা। বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে তাকে আটক করে ক্যাম্পে নেওয়া হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম জানান, আটক হওয়া ভারতীয় নাগরিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে  আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪