| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ১৩:২২:০৯:অপরাহ্ন  |  ১২১৫০৯১ বার পঠিত
সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

সিরাজগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেনসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানেরা

ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম।

এসময় নির্বাচনের পূর্বেই ভোটকেন্দ্রে বুথে'র গোপনীয়তা রক্ষায় প্রতিষ্ঠানগুলোর দরজা, জানালা সংস্কার, ভোটগনণা ও ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় কক্ষ সংস্কার, পর্যাপ্ত আলোর ব্যাবস্থা গ্রহনের নির্দেশনা দেন জেলা প্রশাসক।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪