| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে ফেসবুকে কটূক্তি, যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ১৫:০৭:১৭:অপরাহ্ন  |  ১২২২৫১৬ বার পঠিত
শ্রীপুরে ফেসবুকে  কটূক্তি, যুবক গ্রেপ্তার
ছবির ক্যাপশন: গ্রেপ্তার বাঁধন সাহা (২৬)

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বাঁধন সাহা (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বরমী বাজারের কর্মকারপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বাঁধন স্থানীয় বাবুল সাহার ছেলে।

ফেসবুকে মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর বিকেল থেকেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। সন্ধ্যার পর ধর্মপ্রাণ মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করলে কয়েকশ মানুষ বরমী বাজারে বিক্ষোভ মিছিল করেন। তারা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বরমী ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহ্দী হাসান শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রাতেই বাঁধনকে গ্রেপ্তার করে। একইসঙ্গে পরিস্থিতি শান্ত রাখতে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উত্তেজনার কারণে কর্মকারপট্টিতে চলমান জয়দূর্গা মন্দিরের মহানাম যজ্ঞানুষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পরে ওসি মোহাম্মদ আব্দুল বারিক, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করা হয়। তাদের আশ্বাসে রাত ১১টার দিকে পুনরায় শুরু হয় হিন্দু সম্প্রদায়ের যজ্ঞানুষ্ঠান এবং পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

মামলার বাদী মাওলানা মাহ্দী হাসান বলেন, এই কটূক্তির মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে গুরুতর আঘাত করা হয়েছে। আমরা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

পুলিশ জানায়,বর্তমানে বরমী বাজারসহ আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪