| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উজিরপুরে জামায়াতের মোটর শোডাউন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ১৫:২৮:২৫:অপরাহ্ন  |  ১২২৮৩২৩ বার পঠিত
উজিরপুরে জামায়াতের মোটর শোডাউন
ছবির ক্যাপশন: ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি উপজেলার আটটি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১০২ কিলোমিটার পথ অতিক্রম শেষে মহিলা কলেজ মাঠে পৌঁছে শেষ হয়।

বরিশাল প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের উজিরপুরে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার(২২ নভেম্বর) সকালে ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি উপজেলার আটটি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১০২ কিলোমিটার পথ অতিক্রম শেষে মহিলা কলেজ মাঠে পৌঁছে  শেষ হয়।

উপজেলা জামায়াতের আমীর আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. খোকন সরদারের সঞ্চালনায় শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বরিশাল-২ আসনের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।

আয়োজকদের দাবি, শোভাযাত্রায় প্রায় এক হাজার মোটরসাইকেল অংশ নেয়, যা পথে পথে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। এ সময় ঢাকা–বরিশাল মহাসড়কের সানুহার থেকে ইচলাদি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় সাময়িক যানজটেরও সৃষ্টি হয়।

গণসংযোগকালে মাস্টার আব্দুল মান্নান বলেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশকে দুর্নীতি, মাদক ও চাঁদাবাজিমুক্ত করে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়া হবে। তিনি আরও বলেন, পরিবর্তনের পথে এগোতে এখনই দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার সময়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪