| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে মেলায় সিগারেটের দাম নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ০৬:১৬:৪৯:পূর্বাহ্ন  |  ১২৩১৭৩৮ বার পঠিত
গাজীপুরে মেলায় সিগারেটের দাম নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর শিমুলতলীতে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় সিগারেটের অতিরিক্ত দাম নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও ব্যাপক হুড়োহুড়ির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন দর্শনার্থী আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে আর্মি ফার্মা মাঠে আয়োজিত মেলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেলার একটি দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করা হচ্ছিল। রাত ১০টার দিকে এক ক্রেতা অতিরিক্ত দাম দিতে অস্বীকৃতি জানালে দোকানদার এবং মেলা কর্তৃপক্ষের লোকজন তাকে মারধর করে। খবরটি ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষুব্ধ স্থানীয়রা মেলায় ঢুকে দোকানপাট, লটারি প্যান্ডেল, মেলার অফিসসহ বেশ কয়েকটি স্থাপনায় ভাঙচুর চালায়। আতঙ্কে দর্শনার্থীদের মাঝে হুড়োহুড়ি শুরু হলে বহু লোক আহত হন।

স্থানীয় কিশোর সুমন ও তানজিল জানান, সিগারেটের দাম নিয়ে মারধরের ঘটনাই এলাকাবাসীকে ক্ষুব্ধ করে তোলে। হামলার সময় মেলার কর্মীরা পালিয়ে যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে মেলা কর্তৃপক্ষের বিরোধ বাঁধে। একপর্যায়ে মেলায় হামলা ও ভাঙচুর হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে জানা গেছে, প্রশাসনের অনুমতি ছাড়াই দুই মাস ধরে চলমান এই মেলা নিয়ে শুরু থেকেই স্থানীয়দের আপত্তি ছিল। দীর্ঘদিনের ক্ষোভও সংঘর্ষের পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪