| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইকবালকে মনোনয়ন দেয়ার দাবিতে ২৫ স্থানে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ০৬:৪১:১৫:পূর্বাহ্ন  |  ১২২২৫৬৪ বার পঠিত
ইকবালকে মনোনয়ন দেয়ার দাবিতে ২৫ স্থানে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিতপুর উপজেলা বিএনপি সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দেয়ার দাবিতে নিকলী ও বাজিতপুর উপজেলায় প্রায় ২৫টি স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দলের নেতা-কর্মীরা।

মানববন্ধন কর্মসূচির নেতৃত্ব দেন বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জান মনির এবং নিকলীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার।

বাজিতপুর-নিকলীর রাজনীতিতে বিএনপির দুর্দিনে মুজিবুর রহমান ইকবাল নেতা-কর্মীদের পাশে ছিলেন। তাই তারা এ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে তাঁকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

প্রসঙ্গত, বিএনপির ২৩৭ আসনে মনোনয়ন ঘোষণা করা হলেও কিশোরগঞ্জ-৫ আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। সম্ভাব্য প্রার্থীগণ নিকলী-বাজিতপুর এলাকায় মিছিল-মিটিং শো-ডাউন, পথসভা এমনকি মশাল মিছিল কর্মসূচি করে যাচ্ছেন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪