যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার ঘুরুলিয়া মাজারপাড়া গ্রামে পৈত্রিক জমি ভাগাভাগিকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মিজানুর রহমান মোড়ল (৫০) গুরুতর জখম হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে যশোর হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন।
আহত মিজানুর মৃত আতর আলী মোড়লের ছেলে। আহতের ছেলে জানান, শনিবার (২২ নভেম্বর) তার বাবার পৈত্রিক জমি ভাগাভাগি হয়। এসময় ছোট চাচা কামাল মোড়লের জায়গা পছন্দ না হওয়ায় তিনি বাবার জমির ভাগের স্থানটা পছন্দ করেন। তখন বাবা তার ভাগের জমি দিতে রাজি না হলে তাদের ভীতর বিরোধ দেখা দেয়।
এই ঘটনাকে কেন্দ্র করে রোববার সকালে হঠাৎ ঘরের ভিতরে প্রবেশ করে চাচা তার বাবাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যান।পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক মাসুদ পারভেজ জানান, মিজানুর রহমান মোড়লের বাম কাঁধে ও কপালে চাকু দিয়ে আঘাত করে জখম করা হয়েছে। চাকুটি কপাল থেকে বের করা সম্ভব হয়নি। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় রেফার করা হয়েছে
রিপোর্টার্স২৪/মিতু