| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকাতিয়া থেকে কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ০৮:২৯:২৭:পূর্বাহ্ন  |  ১২২২০২৬ বার পঠিত
ডাকাতিয়া থেকে কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট দর্জিবাড়ি এলাকায় ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর ফারজানা আক্তার ফাতেমা (১২) নামের এক কিশোরীর অর্ধগলিত মরদহ উদ্ধার হয়েছে।

ফারজানা চাঁদপুর শহরের ৫ নম্বর কয়লাঘাট আবুল মিজির বাড়ির ভাড়াটিয়া মো. আলী হোসেন মৃধার মেয়ে। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার কাউনিয়া থানার পশ্চিম কাউনিয়া গ্রামে।

স্থানীয়রা জানান, সকালে একজন জেলে কচুরিপানার সাথে কিশোরীর মরদেহ দেখতে পেয়ে লোকজনকে খবর দেয়। তারা  বিষয়টি থানায় জানালে, নৌ পুলিশ এসে দুপুরে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে। এসময় কিশোরীর পিতা আলী হোসেন ঘটনাস্থলে এসে পরনের পোশাক দেখে মরদেহ শনাক্ত করে।

চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন আজাদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ১৯ নভেম্বর বুধবার সন্ধ্যায় মেঘনা নদীর পুরান বাজার এলাকায় ট্রলার চালক মনির হোসেন ফারজানাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় । ঘটনার পর পাশের ট্রলার চালকেরা মনিরকে  পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ইকবাল হোসেন বলেন, ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এদিকে সংবাদ পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪