| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের অনুসারীদের ওপর হামলা, আহত ৪

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ০৮:৩১:১০:পূর্বাহ্ন  |  ১২৪৬৯৩৭ বার পঠিত
মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের অনুসারীদের ওপর হামলা, আহত ৪
ছবির ক্যাপশন: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি: ‘ইসলাম ধর্ম ও আল্লাহ’কে নিয়ে কটূক্তির অভিযোগে আটক বাউল শিল্পী আবুল সরকারের শাস্তি ও মুক্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে রবিবার (২৩ নভেম্বর) সকালে মানিকগঞ্জ স্টেডিয়াম এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন আবুল সরকারের সমর্থক, শিবালয়ের সাঁকরাইল গ্রামের আব্দুল আলিম, হরিরামপুরের ঝিটকারের জহুরুল এবং সিংগাইরের তালেবপুর এলাকার আরিফুল ইসলাম। এছাড়া এক মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল আলীমও আহত হয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ৯টার দিকে ‘তৌহিদী জনতা’র ব্যানারে  আবুল সরকারের শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বাসস্ট্যান্ড থেকে স্টেডিয়াম এলাকায় এসে সমাবেশ শুরু করে। একই সময়ে আবুল সরকারের মুক্তির দাবিতে অর্ধশতাধিক বাউল অনুসারী শহীদ মিনার চত্বরের কাছে সমবেত হন।

এক পর্যায়ে ‘তৌহিদী জনতা’র সমাবেশ থেকে একটি অংশ বাউল শিল্পীদের ধাওয়া দিয়ে মারধর করে। এতে তিনজন গুরুতর আহত হন। বাউলরা প্রাণ রক্ষার জন্য পুকুরে ঝাঁপ দিতে বাধ্য হন এবং পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে আরও একজন আহত হন।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন,ঘটনাস্থলের পাশেই পুলিশ মোতায়েন ছিল। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ‘ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি’ অভিযোগে আবুল সরকারকে গোয়েন্দা পুলিশ আটক করে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লী এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে ‘ছোট আবুল সরকার’ নামে পরিচিত।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪