| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের জামালের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ১০:০১:৪৫:পূর্বাহ্ন  |  ১২২৭০৩১ বার পঠিত
ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের জামালের
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে জামাল উদ্দিন (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার মধ্যরাতে উপজেলার লোভাছড়া সীমান্ত এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী কান্দালা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়েছিলেন জামাল। রাতে কানাইঘাটের ভালুকমারা এলাকায় বাংলাদেশ সীমান্তের ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এর আগে তিনি কয়েকজনের সঙ্গে ভারত সীমান্তের ভেতরে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র বলছে, ওই সময় ভারতীয় খাসিয়ারা বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি চালালে জামাল আহত হন। পরে  তাঁকে বাংলাদেশে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪