| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাজিতপুরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ এহসানুল হুদার ২২ সমর্থক আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ১০:১১:৪৮:পূর্বাহ্ন  |  ১২১৩৫৮০ বার পঠিত
বাজিতপুরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ এহসানুল হুদার ২২ সমর্থক আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ এহসানুল হুদার ২২ সমর্থককে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল ও ১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয় দলের সভাপতি এহসানুল হুদার সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। শনিবার বিকেলে এহসানুল হুদার নেতৃত্বে বাজিতপুর পৌর ও উপজেলা বিএনপির ব্যানারে ধানের শীষের প্রচার মিছিল বের হয়। 

সৈয়দ এহসানুল হুদার মিছিলে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা উপজেলা সদরে আসার পথে ফায়ার সার্ভিস মোড়, মথুরাপুর মোড় এবং সরিষাপুর, হালিমপুরসহ বিভিন্ন এলাকায় মিছিলে কয়েকটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে শেখ মুজিবুর রহমান ইকবালীর সমর্থকরা।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪