| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উড়ালসড়কের কাজে পাইপলাইন ফেটে গ্যাস সরবরাহ ব্যাহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ১০:২৫:৫২:পূর্বাহ্ন  |  ১২২৬৩৩৮ বার পঠিত
উড়ালসড়কের কাজে পাইপলাইন ফেটে গ্যাস সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি থেকে মুক্তারপুর উড়ালসড়কের কাজ করার সময় তিতাসের সরবরাহ পাইপলাইন ফেটে যাওয়ায় আশপাশের গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে।

গতকাল শনিবার (২১ নভেম্বর) বিকেলে উড়ালসড়কের জন্য গাঁথুনি করতে গেলে বিসিক শাসনগাঁও এলাকায় পাইপলাইনটি ফেটে যায় বলে জানান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মামুনুর রশীদ।

তিনি বলেন, ‘১২ ইঞ্চির পাইপলাইন ফেটে গেছে। এটি মাটির বেশ গভীরে। মাটি কেটে তারপর এটি মেরামত করতে হবে। শনিবার থেকে মেরামতের কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা ছিল। সকালে হালকা চাপে গ্যাস সরবরাহ রেখেছি। কিন্তু আমরা মেরামতের কাজ শেষ করতে পারিনি। প্রস্তুতি নিচ্ছি, দুপুরের দিকে কাজ শুরু করলে আবারও সরবরাহ বন্ধ থাকবে।’

তবে মেরামতের কাজ শেষ করার কোনো নির্দিষ্ট সময় জানাতে পারেননি তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় নাসিক ১ নম্বর ওয়ার্ডের গৃহিণী রেহানা আক্তার বলেন, ‘গত বিকেল থেকে গ্যাস না থাকায় রান্না করতে পারছি না। পরিবারের সদস্যদের জন্য হোটেল থেকে নাস্তার খাবার আনা হয়েছে।’

এর আগেও একাধিকবার এ প্রকল্পের কাজ করতে গিয়ে তিতাসের গ্যাস পাইপলাইন ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। একই সঙ্গে গ্যাসের ওপর নির্ভর শিল্পকারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ অনেকের।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪