| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ক্রিকেট খেলা দেখতে গিয়ে স্কুলের ছাদ ভেঙে এক যুবক নিহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ১১:০৬:০৯:পূর্বাহ্ন  |  ১২১৩৪৪২ বার পঠিত
শেরপুরে ক্রিকেট খেলা দেখতে গিয়ে স্কুলের ছাদ ভেঙে এক যুবক নিহত

জামালপুর প্রতিনিধি : শেরপুরের কামারচর এলাকায় ক্রিকেট খেলা দেখতে গিয়ে স্কুলের ছাদ ভেঙে রূপক (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে ডুবারচর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে। নিহত রূপক জামালপুর জেলার ইসলামপুর পৌর এলাকার কিসামুজ্জাল্লা গ্রামের মমিন শেখের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, খেলা চলাকালীন সময়ে রূপকসহ কয়েকজন স্কুলের ছাদে উঠলে ছাদ ভেঙে পড়ে এবং রূপক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে নেয়ার পর তার মৃত্যু হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪