| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় হৃদরোগীর চিকিৎসায় সহায়তা দিলেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ১২:১৭:৪৬:অপরাহ্ন  |  ১২৩৬৩৩৫ বার পঠিত
বগুড়ায় হৃদরোগীর চিকিৎসায় সহায়তা দিলেন তারেক রহমান

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর পক্ষ থেকে বগুড়া শহরের মো. সাজ্জাদ হোসেন নামে এক তৃণমূল নেতাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) শহরের ২নং ওয়ার্ডের বৃন্দাবন পাড়ায় তার নিজ বাসভবনে গিয়ে এ সহায়তা প্রদান করেন ‘আমরা বিএনপি পরিবার’–এর একটি প্রতিনিধি দল। সংগঠন সূত্রে জানা যায়, বৃন্দাবন পাড়ার বাসিন্দা মো. সাজ্জাদ হোসেন বগুড়া শহর ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তার হৃদপিণ্ডে দুটি রিং প্রতিস্থাপন করা হয়। ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে তিনি বর্তমানে আর্থিক সংকটে ও ঋণগ্রস্ত অবস্থায় পড়েছেন।

বিষয়টি নজরে এলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘আমরা বিএনপি পরিবার’কে সাজ্জাদের চিকিৎসাসহ জীবন-জীবিকার আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দেন।

নির্দেশ অনুযায়ী ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি এবং রাজশাহী ও রংপুর বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ বৃন্দাবন পাড়ায় সাজ্জাদের বাড়িতে যান। এ সময় তিনি সাজ্জাদ ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় কালাম আজাদ বলেন, “সাজ্জাদ হোসেন বিএনপির তৃণমূলের একজন নেতা। তিনি চরম দুঃসময়ে দলকে আঁকড়ে ধরে রেখেছেন। আজ অসুস্থতার কারণে তার শোচনীয় অবস্থা। কিন্তু তার এই দুরাবস্থায় ওয়ার্ডের নেতা–কর্মীরা যে পাশে দাঁড়িয়েছেন, এটি বিরল দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এবার সদর উপজেলায় বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

এ আয়োজনে উপস্থিত ছিলেন শহর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল আলম সঞ্জু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শহর ছাত্রদলের সহসভাপতি রকি, ওয়ার্ড ছাত্রদল নেতা সিয়াম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ফাইন, নুরনবী, রঞ্জু, আতা, রানা, রবিন, সুমন, তছলিম, আব্দুল খালেক, ফুয়াদ, ইমন প্রমুখ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪