| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: এ্যানি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ১২:২১:০৮:অপরাহ্ন  |  ১২১২৫৮৯ বার পঠিত
মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি : মাদকমুক্ত সমাজ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে বলে জানিয়েছেন বিএনপি–র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। রোববার (২৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের পাবলিক লাইব্রেরি ও টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে প্রয়োজন সামাজিক আন্দোলন। মাদকমুক্ত সমাজ গড়তে গেলে আমার একার পক্ষে সম্ভব নয়। আমি নির্বাচিত প্রতিনিধি হলেও একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না। যে যেখানে থাকি সবাইকে মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। কারণ এই মাদকের সঙ্গে সন্ত্রাস, চুরি, ডাকাতি, রাহাজানিসহ নানা অপরাধ জড়িত। যারা মাদক সেবন করে বা ব্যবসা করে তাদের হুঁশ–জ্ঞান থাকে না। তারা সমাজে অপকর্ম করে। তারা সংখ্যায় অল্প হলেও কিছু সাময়িক প্রভাবশালী ব্যক্তির প্রভাবে দীর্ঘদিন ধরে রাজত্ব করছে। কিন্তু আমরা এখন মাদক নির্মূলে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এখানে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের নেতৃত্ব দেব।”

তিনি আরও বলেন, “রাজনীতি বা অরাজনীতি—যে ক্ষেত্রেই হোক, নেতারা সামাজিকভাবে দায়িত্বশীল না হলে একটি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। যে সমাজে শিক্ষা, কো-কারিকুলার কার্যক্রম ও ক্রীড়াঙ্গনে সক্রিয়তা থাকে, সেখানে অনেক কাজ সহজ হয়। তাই পড়াশোনা ও খেলাধুলায় মনোনিবেশের মাধ্যমে নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে হবে। সেদিকে অভিভাবক ও শিক্ষকদের খেয়াল রাখতে হবে।”

আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে নতুন প্রজন্মকে আহ্বান জানিয়ে তিনি বলেন, “গত ১৭ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। এখন ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তাই সকল ষড়যন্ত্র মোকাবিলা করে একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাই।”

লক্ষ্মীপুর সোসাইটি ও আলফা ফাউন্ডেশনের আয়োজনে জেলার এইচএসসি জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ–সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ। আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মঞ্জুর রহমান, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাঈন উদ্দিন পাঠানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪