| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে পথসভা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ১২:৪৪:৫২:অপরাহ্ন  |  ১২৪১২৪২ বার পঠিত
নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে পথসভা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার আফাজিয়া বাজারে থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আরেফিন আলীর সভাপতিত্বে এই কর্মসূচি পালন করা হয়। পথসভায় জনগণের মনোভাব বিবেচনার অনুরোধ জানান নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। এ সময় নেতাকর্মীরা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবকে চূড়ান্ত দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এ সময় বিএনপি নেতা তানভীর বলেন, “আমরা বিশ্বাস করি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যাকে সম্ভাব্য মনোনয়ন দিয়েছেন। হাতিয়া দ্বীপের সাড়ে সাত লক্ষ মানুষের মনোভাব বিবেচনা করেই নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে তাকে পরিবর্তন করে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়েছে। এতে তাকেই সবাই মেনে নিবেন।”

এ সময় হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪