| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে এএসআই এর ঝুলন্ত লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ০৭:৩১:০৩:পূর্বাহ্ন  |  ১৯৪৮৫৪০ বার পঠিত
চট্টগ্রামে এএসআই এর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরের চকবাজার থানার শৌচাগার থেকে মো. অহিদুর রহমান নামের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)-এর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি নোয়াখালীর কবির হাট থানার বনি দত্ত এলাকার মো. শহীদুল্লাহ’র ছেলে।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) নাজের হোসাইন সাংবাদিকদের বলেন, রাতে থানায় ডিউটি শেষে সকাল নয়টার দিকে বাসায় চলে গিয়েছিলাম। পরে ওসির কল পেয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে এএসআই মো. অহিদুর রহমানের মৃত্যুর বিষয়টি জেনেছি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মো. অহিদুর রহমানকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মো. আলমগীর জানান, রাতের ডিউটির পরে সকালে শৌচাগারে গোসল করতে ঢুকার সময় পরে জানা যায়, সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অহিদুর আগে বরিশালে কর্মরত ছিলেন। তার পরিবারও বরিশালে থাকে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তে জানা যাবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪