| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের বিএনপি'র প্রার্থীর ধান কাটা কর্মসূচি পালন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ০৭:৪৯:৫৩:পূর্বাহ্ন  |  ২০১৬৭১৪ বার পঠিত
নাটোরের বিএনপি'র প্রার্থীর ধান কাটা কর্মসূচি পালন

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে বিএনপি'র প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্যতিক্রমধর্মী ‘ধান কাটা’ কর্মসূচি পালন করেছেন। রবিবার (২৩ নভেম্বর) উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে এই কর্মসূচি পালিত হয়।

দলীয় সূত্রে জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি'র মিডিয়া সেলের অন্যতম সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মাঠে নেমেছেন। তিনি লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে ধান কাটা কর্মসূচির ঘোষণা দিলে দলীয় নেতা-কর্মীরা ব্যাপক উৎসাহে ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ ইউনিয়নে যথাযথভাবে এই কর্মসূচি পালন করেন।

রবিবার (২৩ নভেম্বর) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর, লালপুর ইউনিয়নের ডেবরপাড়া ও এবি ইউনিয়নের বামন গ্রামে দিনব্যাপী কর্মসূচিতে পুতুল নিজেই নেতাকর্মী ও কৃষকদের কাঁধে কাঁধ মিলিয়ে কৃষকের ধান কাটায় অংশ নেন। ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত তিনি মাঠে অবস্থান করেন।

স্থানীয় কৃষকরা জানান, মাঠে নেমে বিএনপি প্রার্থী পুতুলের এমন উদ্যোগে তারা উৎসাহিত হয়েছেন। এ সময় ব্যারিস্টার পুতুল বলেন, "কৃষক আমাদের দেশের প্রাণ, তাদের কষ্টের সময় পাশে দাঁড়ানো আমার দায়িত্ব-কর্তব্য ও অঙ্গীকার"। দিনভর উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন স্থানে এই ধানকাটা কর্মসূচি সম্পন্ন হয়। এ সময় বিভিন্ন পাড়ায় গণসংযোগকালে তিনি বলেন, ধান কাটার পর শুরু হবে মা-বোনদের নিয়ে পিঠা উৎসব।

এই কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপি'র আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান কিরণ, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, এবি ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি আমিনুর রহমান মতি, সাধারণ সম্পাদক আবেদ আলী, উপজেলা বিএনপি নেতা ইকবাল হোসেন বাবলু, রফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, লালপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান বাপ্পী, যুগ্ম আহ্বায়ক হাবিবুল বাশারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪