| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরের মেয়েকে ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দী দিলেন পিতা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ০৮:০৩:১৬:পূর্বাহ্ন  |  ২০১৬৬০৯ বার পঠিত
যশোরের মেয়েকে ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দী দিলেন পিতা

যশোর প্রতিনিধি: যশোরে আপন মেয়েকে (১৩) ধর্ষণের অভিযোগে আটক বাবার বিরুদ্ধে থানায় মামলা করেছেন মা। কোমল পানীয় ‘মোজো’-র সঙ্গে চেতনানাশক খাইয়ে মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। রোববার দুপুরে বাবাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক বাবা আসলাম গাজী, মণিরামপুর উপজেলার হুরগাতি গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

আদালতে মেয়েকে ধর্ষণের বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ধর্ষক আসলাম গাজী। একই সঙ্গে এদিন আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন ভুক্তভোগী ১৩ বছরের ওই মেয়ে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমীন দুইজনেরই জবানবন্দি গ্রহণ শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে ভিকটিম মেয়েকে মায়ের হেফাজতে প্রদান করা হয়।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে চাঁচড়া বাজার মোড় এলাকায়, মা বাড়ি না থাকার সুযোগে, আপন মেয়েকে ধর্ষণ করে আসলাম হোসেন। শনিবার বিষয়টি জানাজানি হয়। এরপর পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বাবাকে ধরে পুলিশে সোপর্দ করে। রাতে স্বামীর বিরুদ্ধে মামলা করেন মা। ওই মামলায় তাকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। পরে তিনি আদালতে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন এবং বলেন, তার ভুল হয়েছে। বিচারক জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪