মেহেরপুর প্রতিনিধি: অবৈধ প্রক্রিয়ায় পেইন্ট উৎপাদনের অপরাধে মেহেরপুরে নিভালাক পেইন্টস বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়। একই অভিযানে আরও দুটি দোকান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, ওই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অবৈধভাবে রং উৎপাদন করে আসছিল। র্যাবের সহযোগিতায় কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে লাইসেন্সবিহীন দোকানে তেল ও গ্যাস বিক্রির অপরাধে শাহীন ট্রেডার্স থেকে ১৫ হাজার এবং অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের অপরাধে নিউ বেঙ্গল ফুডস থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন র্যাব-১২ মেহেরপুর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান ও নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ।