| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুয়াডাঙ্গায় ডাকাতি প্রতিরোধে পুলিশের সতর্কতা প্রচার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ১৫:১৮:০৫:অপরাহ্ন  |  ১২৩৩৭৯২ বার পঠিত
চুয়াডাঙ্গায় ডাকাতি প্রতিরোধে পুলিশের সতর্কতা প্রচার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে সম্প্রতি সড়ক ডাকাতির ঘটনা বেড়ে গেছে। এসব ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশ প্রশাসনের উদ্যোগে সতর্কতামূলক প্রচারণা চালানো হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) জীবননগর ও হাসাদাহ বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন পরিবহন কাউন্টার, চালক, সুপারভাইজার ও পরিবহন শ্রমিকদের হাতে নিরাপত্তা–বিষয়ক লিফলেট বিতরণ করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস।

এ সময় ওসি রাতে চলাচলের সময় নিরাপদ রুট অনুসরণ, অপরিচিত যাত্রী বা সন্দেহজনক ব্যক্তির বিষয়ে সতর্ক থাকা, চলন্ত অবস্থায় দরজা–জানালা বন্ধ রাখা, জরুরি প্রয়োজনে পুলিশকে অবহিত করা এবং নির্দিষ্ট স্টপেজ ছাড়া অন্য কোথাও বাস থামানো থেকে বিরত থাকার নির্দেশনা দেন।

ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সড়কে যারা চলাচল করেন তাদেরও সতর্ক থাকতে হবে। ছোট একটি সতর্কতা বড় ধরনের অপরাধ ঠেকাতে পারে।” পরিবহন–সংশ্লিষ্টদের যেকোনো সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানানোরও আহ্বান জানান তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪