তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ে কমিউনিটি পর্যায়ে ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ–২ (ফুলপুর–তারাকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রাম আদালতের তারাকান্দা উপজেলা সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান আকন্দ, গালাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসিন আলী, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইবনে কাশেম মাস্টার, তারাকান্দা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান রুহুল আমিন মেম্বার, কামারগাঁও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান হবিকুল ইসলাম হবি, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবাদুল হক সরকার, যুবদল নেতা সারোয়ারসহ আরও অনেকে।
পরে অতিথিবৃন্দ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
রিপোর্টার্স২৪/এসএন