| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মওদুদীবাদীরা যে ইসলামের কথা বলে তা বোকাস ইসলাম: এ্যানি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ১৬:৫৩:১৭:অপরাহ্ন  |  ১২০৮৫০৩ বার পঠিত
মওদুদীবাদীরা যে ইসলামের কথা বলে তা বোকাস ইসলাম: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে দলের মনোনীত প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মওদুদীবাদীরা যে ইসলামের কথা বলে সেটা বোকাস ইসলাম। আসল ইসলাম মদিনার ইসলাম, আমরা মদিনার ইসলামে বিশ্বাসী।
রোববার সন্ধ্যায় পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ্যানি বলেন, সংবিধানে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রাহিম লিখেছেন জিয়াউর রহমান। তিনি দাবি করেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং তার নিজস্ব রাজনৈতিক পরিচয়ের প্রতীক একটাই—ধানের শীষ।
তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, মার্কা রে মার্কা, ধানের শীষ মার্কা। সিল মারো ভাই, সিল মারো, ধানের শীষ মার্কায় সিল মারো।

বিএনপির এই নেতা আরও বলেন, এখনও নির্বাচন হয়নি, কিন্তু নির্বাচন হবে। জনগণের ভোটে নির্বাচিত দল ক্ষমতায় আসবে, আর তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হবেন।
তিনি দাবি করেন, জিয়াউর রহমান যেমন সাধারণ মানুষকে ভালোবাসতেন, তেমনি বিএনপি গণমানুষের দল হিসেবে মানুষের পাশে রয়েছে। তারেক রহমানও জনগণের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

সমাবেশে জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপি নেতা মাহবুবুর রহমান লিটন, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪