| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাঁচপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ২২:৪৫:২০:অপরাহ্ন  |  ১২৩৮১৩৩ বার পঠিত
কাঁচপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

নারায়নগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় রমনা থেকে কাঁচপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সোনারগাঁ থানা আওয়ামী লীগের সহসভাপতি মোশাররফ হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২২ নভেম্বর) রাতে রমনা এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে তিনি।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, মোশাররফ রমনার একটি ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মোশাররফ হোসেনের বিরুদ্ধে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোট ৮টি মামলা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪