| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বন্দরে তিতাসের অভিযান: চুনা কারখানা গুড়িয়ে দিল তিতাস

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ২৩:১৫:২৭:অপরাহ্ন  |  ১২৪১৮২৪ বার পঠিত
বন্দরে তিতাসের অভিযান: চুনা কারখানা গুড়িয়ে দিল তিতাস

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে শত শত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি কুতুবপুর এলাকায় একটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে কুতুবপুর ইজিসিডি ৪১২ পাওয়ার প্লান্টের পাশের চুনা কারখানাটি ভেঙে ফেলা হয়। এ ছাড়া বিভিন্ন এলাকায় ৫০০ র বেশি ডাবল চুলার অবৈধ গ্যাস সংযোগ এবং কেওডালা স্টেশন এলাকা থেকে প্রায় ২ কিলোমিটার জুড়ে আরও ৪০০ র বেশি অবৈধ সংযোগ উচ্ছেদ করা হয়।

অভিযানটি নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির, সিনিয়র সহকারী কমিশনার (জেলা প্রশাসক কার্যালয়)। তিতাস গ্যাসের বন্দর জোনের ম্যানেজার প্রকৌশলী জাহিন আমির খান ও তার দল পুরো অভিযানে অংশ নেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে অবৈধ বিতরণ লাইনের উৎসে কিলিং ক্যাপিং করে পুনরায় সংযোগের সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

তারা আরও জানান, রাষ্ট্রের মূল্যবান সম্পদ রক্ষায় এসব অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে সংযোগ নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪