ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি নিয়ে দুই গোষ্ঠীর বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরফোজ আলী (৭০) দেওড়া গ্রামের চারুহাটি এলাকার ফুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মাগুরহাটি গ্রামের একটি জমি নিয়ে স্থানীয় ধন মিয়া ও কালুর মিয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। বিকেলে ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষ টেটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে আরফোজ আলী টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত দুই জনকে ঢাকায় রেফার করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি নিয়ে দুই গোষ্ঠীর বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরফোজ আলী (৭০) দেওড়া গ্রামের চারুহাটি এলাকার ফুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মাগুরহাটি গ্রামের একটি জমি নিয়ে স্থানীয় ধন মিয়া ও কালুর মিয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। বিকেলে ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষ টেটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে আরফোজ আলী টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত দুই জনকে ঢাকায় রেফার করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি