| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চলচ্চিত্রে নাম লেখালেন মিস ওয়ার্ল্ডের নীলা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ১২:১৭:২৪:অপরাহ্ন  |  ১২১১৯৫০ বার পঠিত
চলচ্চিত্রে নাম লেখালেন মিস ওয়ার্ল্ডের নীলা
ছবির ক্যাপশন: শাম্মি ইসলাম নীলা

স্টাফ রিপোর্টার: ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’ বিজয়ী শাম্মি ইসলাম নীলা। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আন্তর্জাতিক মঞ্চেও। তবে সেরকম কোনো ছাপ রাখতে পারেননি। এদিকে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল চলচ্চিত্র জগতে নাম লেখাতে যাচ্ছেন এই সুন্দরী। কিন্তু এতোদিন সে সুযোগ তার কপালে জেটেনি।

অবশেসে চলচ্চিত্রের নায়িকা হয়েই অভিনয় দুনিয়ায় পা রাখলেন শাম্মি ইসলাম নীলা। দীর্ঘ প্রস্তুতির পর ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’ দিয়ে শুরু হচ্ছে তার অভিনয়ের আনুষ্ঠানিক যাত্রা। সেখানে তাকে দেখা যাবে অভিনেতা তৌসিফ মাহবুবের বিপরীতে।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে ফিল্মটির ট্রেলার উন্মোচন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ফিল্মটির পরিচালক, শিল্পী ও সংশ্লিষ্ট কলাকুশলীরা।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে নীলা বলেন, ‌‘আজকের দিনটা আমার জন্য বিশেষ। অনেকেই জিজ্ঞেস করতেন, আমাকে কবে নায়িকা হিসেবে দেখা যাবে? আমি এমন একটি কাজ দিয়ে শুরু করতে চেয়েছি, যা দর্শকের মনে থাকবে। আমার বিশ্বাস, ‘ফার্স্ট লাভ’ সেই অপেক্ষার শেষ করবে।’

নায়িকা হিসেবে যাত্রা শুরুর জন্য এ সিনেমা বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে নীলা বলেন, ‘গল্পটি আমাকে ভীষণ টেনেছে। যারা দেখবেন, তারাও জীবনের কোনো না কোনো মুহূর্তে এর সঙ্গে মিল খুঁজে পাবেন। আমি এমন কাজ করতে চাই, যা মানুষের মনে থেকে যায়।’

হাসিব হোসাইন রাখির গল্পে নির্মিত ৯০ মিনিট দৈর্ঘ্যের এই ওয়েব ফিল্মে শুধু রোমান্স নয়, রয়েছে পরিবার-বন্ধুত্বের উষ্ণতা এবং ছাত্রজীবনের স্মৃতি। ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন রাখি নিজেই।

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব বলেন, ‘ফার্স্ট লাভ’ হচ্ছে হাসিব হোসাইন রাখির সঙ্গে আমার দ্বিতীয় এবং ক্যাপিটাল ড্রামার সঙ্গে চতুর্থ কাজ। নায়িকার অভিষেক হওয়ায় ফিল্মটির নামও ‘ফার্স্ট লাভ’। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’

ফিল্মটির প্রযোজক ও ক্যাপিটাল ড্রামার প্রধান আনোয়ারুল আলম সজল বলেন, ‘আগামী ২৭ নভেম্বর ক্যাপিটাল ড্রামায় ওয়েব ফিল্মটি মুক্তি পাবে। দর্শকরা এতে সিনেমাটিক অনুভূতিও পাবেন।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪