| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য উপস্থাপন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ০৯:০৪:২১:পূর্বাহ্ন  |  ১২০৫৩৩৯ বার পঠিত
চবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য উপস্থাপন

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়টির জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সেমিনারে ‘৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য’ এবং ‘৭ই নভেম্বর থেকে ৫ই আগস্ট: অভ্যূত্থানের প্রতিচ্ছবি’ শীর্ষক দুটি প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। উক্ত সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অডিটোরিয়ামে জাতীয়তাবাদী পরিবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক এই আলোচনা সভা আয়োজিত হয়।  সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাহেদুর রহমান চৌধুরী এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অন্যান্য সদস্য, একই সাথে উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ সহ দৈনিক দিনকালের চবি প্রতিনিধি আল ইয়ামিম আফ্রিদি এবং মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, শহীদ জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা সম্পর্কে আলোচনা করেন ।অনুষ্ঠানে বক্তব্য ও প্রবন্ধ পাঠ শেষে চাকসুতে ছাত্রদলের বিজয়ী প্রতিনিধিদের সংবর্ধনা দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪