| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমরা একমত হতে পারি না বলেই ইতিহাস সৃষ্টি হয়: ডিসি নারায়ণগঞ্জ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ১০:১৫:০৯:পূর্বাহ্ন  |  ১২০০০৫৩ বার পঠিত
আমরা একমত হতে পারি না বলেই ইতিহাস সৃষ্টি হয়: ডিসি নারায়ণগঞ্জ

নারায়নগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.রায়হান কবির বলেছেন, আমরা চাই সকলের ঐক্য বৃদ্ধি হোক। একাত্তর ও চব্বিশ নিয়ে আলোচনার কারণ, আমরা কোন বিষয় একমত হতে পারি না। এজন্যই বারবার ইতিহাস সৃষ্টি হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতি এই বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক বলেন, আমরা যদি একমত ও ঐক্যবদ্ধ থাকি তাহলে কোন অপশক্তি আমাদের ওপর আঘাত করতে পারবে না। কিন্তু আমরা যদি দুর্বল হই ও নিজেদের মধ্যে বিভাজন তৈরি করি তাহলে অপশক্তি সেই সুযোগ কাজে লাগাবে। তবে কোন অপশক্তি ভালো শক্তির সাথে লড়াই করে পারবেনা। সুতরাং আমরা যদি একসঙ্গে তাদেরকে প্রতিহত করি, তাহলে আমরা ভালো থাকবো ইনশাল্লাহ।

জেলা প্রশাসনের আয়োজনে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জামায়াতে ইসলামী মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তরিকুল ইসলাম, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য নিরব রায়হান, জাবেদ আলম প্রমুখ।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪