| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীতাকুণ্ডে মাইকে ঘোষণা দিয়ে জামায়াত নেতাদের ধাওয়া করলেন গ্রামবাসী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ১০:২৪:১৭:পূর্বাহ্ন  |  ১২৩৯৮০৬ বার পঠিত
সীতাকুণ্ডে মাইকে ঘোষণা দিয়ে জামায়াত নেতাদের ধাওয়া করলেন গ্রামবাসী

রিপোর্টার্স২৪ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জামায়াত নেতাদের ধাওয়া করেছেন। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামে এই ঘটনা ঘটে।

জনরোষের শিকার নেতারা হলেন—কুমিরা ইউনিয়ন জামায়াত নেতা জসিম উদ্দিন ও রায়হান উদ্দিন। তাদের মধ্যে জসিম জামায়াতের মনোনয়ন নিয়ে ইউপি নির্বাচন করেছিলেন এবং রায়হান সীতাকুণ্ড পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার।

জানা গেছে, পশ্চিম সৈয়দপুর গ্রামে সমুদ্র উপকূলে আওয়ামী লীগ নেতা ও পলাতক সাবেক এমপি এস এম আল মামুনের চাচাতো ভাই সৈয়দ মোহাম্মদ তানভীর হোসেনের ক্রয় করা ১০০ একর কৃষি জমিতে জামায়াত নেতা জসিম উদ্দিন ও কমিশনার রায়হান উদ্দিনের নেতৃত্বে অর্ধশতাধিক লোক বালু ভরাট করতে যান। 

মূলত ভরাট করতে যাওয়া জমিতে বিভিন্ন শীতকালীন সবজিসহ নানা ধরণের ফসলের চাষ হচ্ছিলো। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার কৃষকরা। এ সময় স্থানীয় কৃষকদের প্রতিরোধ করলে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে কৃষকরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রায় চার-পাঁচশত গ্রামবাসী একত্রিত হয়ে জামায়াত নেতাদের ধাওয়া দিলে জামায়াত নেতা জসিম উদ্দিন ও কমিশনার রায়হান উদ্দিনসহ অন্য জামায়াত নেতারাও পালিয়ে যেতে বাধ্য হন। গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালানোর সময় কয়েকজন জামায়াত নেতা আহত হয়েছেন বলে জানা যায়। তবে এ ঘটনার দায় নিতে নারাজ জেলা জামায়াতে ইসলামী।

তথ্যসূত্র: আমারদেশ

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪