শেরপুর প্রতিনিধি: ময়মনসিংহ বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সোমবার (২৪ নভেম্বর) ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।
প্রশাসনিক দক্ষতা, উদ্ভাবন ও জনসেবার প্রতি আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়া তিনি সরকারি সম্পত্তিরক্ষা, অবৈধ দখলমুক্তকরণ ও বালু উত্তোলন বন্ধে তাঁর নেতৃত্বেউল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।
খাস জমি সংরক্ষণ, ভূমিদস্যু দমন ও রাজস্ব আদায়ে সুশাসন প্রতিষ্ঠায় তিনি কার্যকর পদক্ষেপনিয়েছেন। অটোমেটেড ভূমি সেবা, ডিজিটাল ডাটাবেজ ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে ভূমি ব্যবস্থাপনাকেআরও দ্রুত ও জনবান্ধব করেছেন।
এদিকে তার এই সাফল্যকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন শেরপুরের বিভিন্ন মহল।
রিপোর্টার্স২৪/মিতু