চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্না শারমীনকে চট্টগ্রাম থেকে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, সাজ্জাদকে রাজশাহী এবং তামান্নাকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়েছে। এটা রুটিন ওয়ার্ক ।
বন্দি থাকা অবস্থায় চট্টগ্রামে ডাবল মার্ডারসহ একের পর এক হত্যাকাণ্ডে নাম জড়ায় সাজ্জাদ হোসেন ও তার বাহিনীর। গত ১০ মে নগরের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে শারমিনকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঢাকার বসুন্ধরা সিটি থেকে ১৫ মার্চ সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
রিপোর্টার্স২৪/মিতু