| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা ব্যর্থ, উদ্ধার ২৮

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ১২:২৯:১৮:অপরাহ্ন  |  ১২৪০১২০ বার পঠিত
টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা ব্যর্থ, উদ্ধার ২৮

রিপোর্টার্স২৪ডেস্ক: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টার সময় নারী, পুরুষ ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাটসংলগ্ন বিচ এলাকায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছে। এরপর সোমবার দিবাগত রাত ১টার দিকে কোস্টগার্ড বাহারছড়া আউটপোস্ট ও পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায়। অভিযানে সাগরপথে পাচারের অপেক্ষায় থাকা ২৮ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিভিন্ন প্রলোভন উন্নত জীবনের আশ্বাস, উচ্চ বেতনের চাকরি, অল্প খরচে বিদেশ যাওয়ার প্রতিশ্রুতি, দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করছিল।

অভিযানের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মানবপাচারকারীদের শনাক্ত ও আটকে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রিপোর্টা্‌র্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪