| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে পেট্রোল বোমাসহ যুবদল নেতা আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ১২:৩৭:১১:অপরাহ্ন  |  ১২০৫৩০৯ বার পঠিত
যশোরে পেট্রোল বোমাসহ যুবদল নেতা আটক

যশোর প্রতিনিধি : যশোরে ককটেল ও পেট্রোল বোমাসহ যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জেলা শহরের রায়পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আল মাসুদ রানা শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে ও ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

যশোর কোতোয়ালী মডেল থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন বলেন, মঙ্গলবার ভোরে গোপন সূত্রে জানা যায়, রানার বাড়িতে বোমা ও অস্ত্র রাখা আছে। রানাকে আটকের পরে জিজ্ঞাসাবাদ করা হলে রান্না ঘরের পেছন থেকে সাতটি ককটেল, তিনটি কাচের বোতলে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু, একটি ছোরা ও দুটি হাসুয়া উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হবে।

যশোর নগর যুবদলের সদস্যসচিব শেখ রবিউল ইসলাম রবি বলেন, আল মাসুদ রানা অস্ত্রসহ আটকের বিষয়টি শুনেছি। রানা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। সে এ ধরনের ছেলে না। তাকে ষড়যন্ত্র করে কেউ ফাঁসিয়ে দিয়েছে 

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪