| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তনির বিরুদ্ধে মেয়েকে আটকে রাখার অভিযোগ সাবেক স্বামীর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ১৩:০৫:৩১:অপরাহ্ন  |  ১২৩৬৭৪৬ বার পঠিত
তনির বিরুদ্ধে মেয়েকে আটকে রাখার অভিযোগ সাবেক স্বামীর

কিশোরগঞ্জ প্রতিনিধি: রোবইয়াত ফাতেমা তনির বিরুদ্ধে তার মেয়ে মানতাহা ইসলাম সানভীকে জোর করে আটকে রেখে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন  বলে অভিযোগ করেন তনির সাবেক স্বামী ও মেয়ের বাবা সদরুল ইসলাম সোয়েব।

আজ মঙ্গলবার  (২৫ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

জানা যায়, ২০১৩ সালের ২৮ জুন রোবইয়াত ফাতেমা তনির বিয়ে হয় সদরুল ইসলাম সোয়েবের সঙ্গে। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি বিচ্ছেদ হয় তাদের।

সংবাদ সম্মেলনে সানভীর বাবা সদরুল ইসলাম সোয়েব অভিযোগ করে বলেন, সানভী শিশু থাকায় শর্ত অনুযায়ী সে মায়ের কাছেই বড় হতে থাকে। তবে, বাবার সঙ্গে মেয়ের দেখা করার সুযোগ দেওয়ার কথা ছিল। কিন্তুু তার সঙ্গে আমার দেখা করার কোনো সুযোগ দিচ্ছে না।বর্তমানে সানভীর বয়স ১১ বছর

তিনি আরও বলেন, বিচ্ছেদের পর তনি জনৈক শাহাদাত রহমানকে বিয়ে করেন। শাহদাত রহমানের মৃত্যুর পর সিদ্দিক নামে এক ইংল্যান্ড প্রবাসীকে বিয়ে করেন। তনি মেয়েকে নিয়ে সিদ্দিকের সঙ্গে ইংল্যান্ড চলে যাওয়ার চেষ্টা করছেন।

মায়ের জিম্মায় থাকা মানতাহা ইসলাম সানভীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আটক রেখে বিদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে তাকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান সোয়েব। সেই সঙ্গে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার অভিযোগ, তনি মেয়েকে সামাজিক যোগাযোগমাধ্যমে খারাপভাবে উপস্থাপন করে ব্যবসায়িক উদ্দেশে ভাইরাল করেছে। এতে সে মানসিক ট্রমার মধ্যে পড়েছে।

এ ব্যাপারে গত ২৪ নভেম্বর কিশোরগঞ্জের ১ নং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি  এজহার দাখিল করেছেন সদরুল ইসলাম সোয়েব। আদালত বিষয়টি আমলে নিয়ে আগামী ২২ ডিসেম্বর শুনানীর দিন নির্ধারণ করেছেন।

সদরুল ইসলাম সোয়েব কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল জেমিনি রোড এলাকার শামসুল ইসলাম রেনুর ছেলে। অপর দিকে অভিযুক্ত রোবইয়াত ফাতেমা তনি একই এলাকার মৃত তাহের উদ্দিন আহমেদের মেয়ে। বর্তমানে তিনি ঢাকার বনানী এলাকায় বসবাস করেন

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪