| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জে প্রণোদনার বীজ-সার পেল সাড়ে চার হাজার কৃষক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ১৩:০৮:২৯:অপরাহ্ন  |  ১২০৪৮৯৫ বার পঠিত
গোপালগঞ্জে প্রণোদনার বীজ-সার পেল সাড়ে চার হাজার কৃষক

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বোরো ধানের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারিভাবে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ আয়োজনে এ বীজ-সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান। সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লিয়াকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি গোপালগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ বিধান রায়।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার। পরে অতিথিরা কৃষক-কৃষাণীদের হাতে প্রণোদনার বীজ-সার তুলে দেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার কৃষকের মধ্যে ৮ হাজার কেজি হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৩০ জন কৃষককে উফশী জাতের বোরো ধানের ৫ কেজি বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মোট ৪ হাজার ৩৩০ জন কৃষক এ প্রণোদনার বীজ-সার ব্যবহার করে সমপরিমাণ জমিতে বোরো আবাদ করবেন। এর ফলে গোপালগঞ্জ সদর উপজেলায় বোরো ধানের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪