| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামগতিতে প্রকাশ্যে চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক তিন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ১৩:৩২:৪১:অপরাহ্ন  |  ১২৪৪৪৬০ বার পঠিত
রামগতিতে প্রকাশ্যে চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক তিন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার লঞ্চঘাটে প্রকাশ্যে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলাম নয়নসহ তিন যুবককে হাতেনাতে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে আসলপাড়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘাট এলাকায় চাঁদা তোলার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তৌহিদুল ইসলামের কাছ থেকে রশিদের একটি বই জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চাঁদা তোলার বিষয় স্বীকার করলেও ঘাট ইজারার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

আটক তৌহিদুল ইসলাম আলেকজান্ডার আ.স.ম. আবদুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চরপোড়াগাছা ইউনিয়নের তাহের বাজার এলাকার আইয়ুব আলী মাঝির ছেলে। অন্য দুই যুবক- আসলপাড়া এলাকার মোছলেহ উদ্দিনের ছেলে আহাদ এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আলাউদ্দীনের ছেলে ইকবাল হোসেন।

রামগতি উপজেলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তৌহিদুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযানে রশিদসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাকে ও তার দুই সহযোগীকে থানায় হস্তান্তর করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, কোস্ট গার্ড বাদী হয়ে তৌহিদুলসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছে। তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪