| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী কাবাডির সাদিকাকে বগুড়ায় সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ০৭:৫১:০৪:পূর্বাহ্ন  |  ২০০০৭৭২ বার পঠিত
নারী কাবাডির সাদিকাকে বগুড়ায় সংবর্ধনা

বগুড়া প্রতিনিধি: নারী বিশ্বকাপ কাবাডি প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দলের খেলোয়াড় ও বগুড়ার কৃতি সন্তান ইসরাত জাহান সাদিকাকে ফুলেল সংবর্ধনা প্রদান করেছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসাইন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাইন, মাহফুজুল হক, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, কাবাডি প্রশিক্ষক গোলাম আজম রোমান ও জিহাদ আহমেদসহ অন্যান্যরা।

উল্লেখ্য, সাদিকা বগুড়া শহরের বৃন্দাবন উত্তর পাড়ার আব্দুল কাদের রনির মেয়ে। এর আগে তিনি যুব কাবাডি দলের সদস্য ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪