| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে ডিগ্রি ছাড়া ‘ডক্টর’ পরিচয়, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ১৩:৫৮:৪৭:অপরাহ্ন  |  ১২০৫৫৬৭ বার পঠিত
চাঁদপুরে ডিগ্রি ছাড়া ‘ডক্টর’ পরিচয়, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে এমবিবিএস ডিগ্রি ছাড়া ‘ডক্টর’ পদবি ব্যবহার ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, খাবারের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বাসি খাবার সংরক্ষণের দায়ে বিসমিল্লাহ কফি হাউজকে ৫ হাজার টাকা, মূল্যতালিকা না থাকার কারণে এরাবিয়ান ফুড কর্ণারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এমবিবিএস ডিগ্রি ছাড়া ‘ডক্টর’ পরিচয় ব্যবহার করায় বিসমিল্লাহ মেডিকেল হলের সত্তাধিকারী মো. মামুনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন। পাশাপাশি বাজারের অন্যান্য দোকানেও সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪