| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরের বিস্তীর্ণ মাঠজুড়ে সরিষা ফুলের মুগ্ধতা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ১৪:১০:২১:অপরাহ্ন  |  ১২০১১৫৬ বার পঠিত
অভয়নগরের বিস্তীর্ণ মাঠজুড়ে সরিষা ফুলের মুগ্ধতা

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে এখন সরিষা ফুলের হলুদ আভা। প্রকৃতি সেজেছে অপূর্ব রূপে, যেন চারদিকে বিছিয়ে আছে সরিষা ফুলের সোনালি গালিচা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন মাঠে সরিষার আবাদ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। অধিকাংশ কৃষকই এবার ফসলি জমিতে সরিষা চাষে ঝুঁকেছেন।

কৃষকরা জানান, সরিষা চাষে খরচ কম এবং পরিশ্রম তুলনামূলক কম লাগে। বাজারে সরিষা ফুল ও পাতার চাহিদা ভালো, পাশাপাশি সরিষা তোলা শেষে গাছ জ্বালানি হিসেবে বিক্রি করা যায়। ফলে স্বল্প বিনিয়োগে বেশি লাভের আশাতেই প্রতিবছর বাড়ছে সরিষার আবাদ।

এবার উপজেলা জুড়ে রোপণ করা হয়েছে উচ্চ ফলনশীল জাতের টরি-৭, রাই-৫, কল্যানিয়া, সোনালি সম্পদ ও বারি-৮। তেলের মান ভালো হওয়ায় এসব জাতের বাজার চাহিদাও বেশি বলে জানান কৃষকরা।

অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, আমরা ২১০০ জন কৃষককে সরিষা বীজ ও সার প্রণোদনা হিসেবে দিয়েছি। এখন পর্যন্ত সরিষা চাষ হয়েছে ১৯১০ হেক্টর জমিতে, আমাদের লক্ষ্যমাত্রা ২১০০ হেক্টর। উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪